রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও মৃত্যু ৬, শনাক্ত ২৯৩

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৭৬ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এ সময় ঢাকায় তিনজন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন ও সিলেটে একজন মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৯ লাখ আর সুস্থ হয়েছেন পৌনে ২২ কোটি মানুষ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও মৃত্যু ৬, শনাক্ত ২৯৩

প্রকাশিত সময় : ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১