রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের শরীরে নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে পৌঁছেছে।
এর আগে শনিবার করোনায় ছয়জনের মৃত্যু ও ২৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমকি ৬০ শতাংশ।
১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে দুইজন, খুলনায় দুইজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪

প্রকাশিত সময় : ০৬:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১