চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় র্যাবের প্রায় ৩ ঘন্টা অভিযানে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে যুব ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করার অভিযোগে ৫জন কম্পিউটার ব্যবসায়ী আটক হয়েছেন। এসময় ৪ সেট কম্পিউটর, ১টি ল্যাপটপসহ বিভিন্ন কম্পিউটর সামগ্রী জব্দ করা হয়।
গত রোববার (১৮অক্টোবর) রাত সোয়া ১০টা পর্যন্ত চরবাগডাঙ্গা বাজারে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের নজরুল ইসলাম বাবুয়ার ছেলে আব্দুস সালাম(২৫), মনির মিয়ার ছেলে হাসান আলী(২১) ও মৃত তারেজ আলীর ছেলে কামরুল ইসলাম(২৭), মালবাগডাঙ্গা কাইরাপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন(২৪) ও সোনাপট্টি গ্রামের নাইমুল হকের ছেলে নাজিম উদ্দিন (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ ঘটনায় সদর থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 
























