দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৭৮ জনে।
সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮১২টি নমুনা। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৪৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















