সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আরএমপি’র নিষেধাজ্ঞা

আগামী ২০ অক্টোবর বুধবার উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)। দিবসটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয়ে থাকে। এবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নিষেধাজ্ঞা জারি করেছে আরএমপি।

আরএমপির প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী নির্দেশনা প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬এর ১(ঢ), ২৯ এর ১ (ক), (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ২০ অক্টোবর ২০২১খ্রিঃ সকল প্রকার জনসমাবেশ, মিছিল, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদী পালন করা যাবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আরএমপি’র নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় : ০৯:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১