দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮৫ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৯ জনের। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।
এর আগে গতকাল সোমবার সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ১০ জন। করোনা শনাক্ত হয় ৩৩৯ জনের দেহে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৩০৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী দুইজন জন। এ সময় ঢাকায় তিনজন, চট্টগ্রামে দুইজন, খুলনায় তিনজন ও রংপুরে একজন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৯২১ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ২০ হাজার ১৭০ জনে। আর সুস্থ হয়েছেন ২১ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ২০৫ জন মানুষ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























