শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ (মঙ্গলবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় সেদেশে তিন দিন ছুটি ঘোষণা করেছে। সোমবার দিবাগত রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল ছিলেন। অনেকে রোজাও রেখেছেন।
প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো সোমবার রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করেন।
আরবি ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

প্রকাশিত সময় : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১