বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে (২৪ ঘণ্টায়) করোনায় চাঁপাইনবাবগঞ্জের একজন এবং উপসর্গে রাজশাহীর একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টার মধ্যে করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।
৪ ঘণ্টায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এদিকে, ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৭ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৭৩।
বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৭ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৬ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৬ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।
এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৫ জনের নমুনায়।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৭৫ জনের।
এর মধ্যে করোনা ধরা পড়েছে ১০ জনের নমুনায়। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ২৯ শতাংশ এবং নাটোরের ৫ দশমিক ১৩ শতাংশ নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১