বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নায়ক হতে পারলেন না গ্রিজম্যান, লিভারপুলকে জেতালেন সালাহ

অ্যাতলেতিকো মাদ্রিদ জিতলে নায়ক হতে পারতেন আঁতোয়া গ্রিজম্যান। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলে সমতায় ফেরে দিয়েগো সিমিওনের দল।

কিন্তু ‘ফুটবল ঈশ্বর’ গল্পটা লিখেছেন সমস্ত রোমাঞ্চ-সাসপেন্স মিশিয়ে। ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে ৫ গোলের নাটকীয় ম্যাচে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া অ্যাতলেতিকোর বিপক্ষে মোহামেদ সালাহর জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে লিভারপুল।

মুহূর্তে মুহূর্তে রং পাল্টানো ম্যাচে শুরুতে এগিয়ে যায় ইউর্গেন ক্লপের দল। অ্যান্ড্রু রবার্টসনের পাসে জাল খুঁজে নেন সালাহ। ১৩তম মিনিটে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন নাবি কেইতা।

স্প্যানিশ চ্যাম্পিয়নরা সমতায় ফেরে গ্রিজম্যানের জোড়া গোলে। কোকের পাসে ২০তম মিনিটে নিজের প্রথম গোল করেন ফরাসি ফরোয়ার্ড। ৩৪তম মিনিটে হোয়াও ফেলিক্সের পাসে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান গ্রিজি।

কিন্তু নায়ক হওয়া হলো না ৩০ বছর বয়সী তারকার। দ্বিতীয়ার্ধে অ্যাতলেতিকো ১০ জনের দল বানিয়ে মাঠ ছাড়েন তিনি। রবার্তো ফিরমিনোকে বাজেভাবে ফাউল করলে ৫২তম মিনিটে সরাসারি লাল কার্ড দেখেন গ্রিজম্যান।

ফরাসি তারকাকে হারিয়ে বিপদে পড়ে অ্যাতলেতিকো। সুযোগ কাজে লাগিয়ে আক্রমণে ধার বাড়ায় অলরেডরা। চাপ সামলাতে গিয়ে দিয়েগো জোতাকে ফাউল করে বসেন মারিও হারমোসো। মনিটরে দেখে পেনাল্টি দেয় রেফারি। ৭৮তম মিনিটে স্পট-কিকে অলরেডদের জয়সূচক গোল করেন সালাহ।

বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি সিমিওনের দল। এই নিয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো।

‘ডেথ গ্রুপ’ খ্যাত এই গ্রুপের আরেক ম্যাচে পোর্তোর মাঠে ১-০ গোলে হেরেছে এসি মিলান। এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা ইতালিয়ান দলটি আছে সবার শেষে। ৪ পয়েন্ট নিয়ে তিনে পোর্তো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নায়ক হতে পারলেন না গ্রিজম্যান, লিভারপুলকে জেতালেন সালাহ

প্রকাশিত সময় : ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১