মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০১ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। যা গত দেড় বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ চারজন ও নারী ছয়জন। এ সময় ঢাকায় তিনজন, চট্টগ্রামে চারজন, খুলনায় একজন, বরিশালে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩

প্রকাশিত সময় : ১০:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১