মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৫ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের। যা গত দেড় বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। নতুন ২৩২ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ১০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। এ সময় ঢাকায় ২, চট্টগ্রামে ১ ও বরিশালে ১ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৯৬১ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ২৯ হাজার ৭৪ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৩৭৬ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৩৩ হাজার ১৬০ জন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

প্রকাশিত সময় : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১