সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেকে আরো চারজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩৬ জন, করোনায় আক্রান্ত ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬ জন।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৭টি নমুনা পরীক্ষায় দুজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জন শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেকে আরো চারজনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১