রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২২ অক্টোবর) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক গোমস্তাপুর উপজেলার জগৎ গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. মিঠন মিয়া (২৪)।শনিবার ভোরে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জেলার গোমস্তাপুর থানাধীন বংপুরস্থ মুসা মার্চেন্ট মুরগীর ফার্মের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত যুবকের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩টি দেশী লোহার তৈরী ওয়ান শুটার গান পায়। যার প্রতিটির দৈর্ঘ্য ২৩ সে.মি. (বিশেষ গ্রীপার সংযুক্ত), প্রতিটি গানে হেমার, ট্রিগার সংযুক্ত এবং ফায়ারিং স্পিন বিহীনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১