রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাতানো ভাইয়ের বাসায় আপত্তিকর অবস্থায় ধরা প্রবাসীর স্ত্রী

পাবনার আমিনপুরে এক ছাত্রদল নেতা প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই ছাত্রদল নেতাকে গণধোলাই দিয়েছে। সোমবার উপজেলার রূপপুর ইউনিয়নের ভূয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। গণধোলাইয়ের শিকার মো. মাসুদ রানা (৩২) পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি ও বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, কিছুদিন ধরে রূপপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ রানার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার দুপুরে ওই গৃহবধূর এক পাতানো ভাইয়ের বাসা থেকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। পরে মাসুদ রানা উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার হন। গণধোলাইয়ের একপর্যায়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালান মাসুদ। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আমিনপুর থানায় নিয়ে যায়।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী জানান, আটক নারীকে উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষা করতে পুলিশি হেফাজতে নেওয়া হয়। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছাত্রদল নেতা মাসুদ রানা এবং ওই গৃহবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স মাসুদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। সামাজিক মাধ্যমে বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাতানো ভাইয়ের বাসায় আপত্তিকর অবস্থায় ধরা প্রবাসীর স্ত্রী

প্রকাশিত সময় : ১০:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১