দিবাগত রাত সাড়ে ৮ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১০২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গিয়াস উদ্দিন (২৮)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন জেলার শ্রীমঙ্গল উপজেলার বেলতলী গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও ডিবির অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বদিউজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা গেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























