বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুরুতেই লিটন-নাঈমকে ফেরালেন মঈন আলী

ব্যাটিংয়ের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় ও তৃতীয় বলে লিটন দাস (৯) ও মোহাম্মদ নাঈমকে (৫) সাজঘরে ফেরান মঈন আলী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান করেছে বাংলাদেশ। ব্যার্টিয়ে আছেন সাকিব আল হাসান (২) ও মুশফিকুর রহিম (৮)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের মুখোমুখি হলো টাইগাররা। ম্যাচটি শুরু হয় বুধবার বিকেল চারটায়, আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে।

একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দীনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

অন্যদিকে, ইংল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে ইয়ন মরগানের দল। বাংলাদেশ হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শুরুতেই লিটন-নাঈমকে ফেরালেন মঈন আলী

প্রকাশিত সময় : ০৪:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১