বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার স্কটল্যান্ডকেও হারাল নামিবিয়া

স্নায়ু চাপ সামলে শেষ ওভারে স্কটল্যান্ডকে হারাল নামিবিয়া। সুবাদে স্বপ্নের বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বেও স্বপ্নের মতো শুরু হলো দলটির।

আবুধাবিতে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে নামিবিয়াকে ১১০ রানের লক্ষ্য দেয় স্কটল্যান্ড। নামিবিয়া ৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয়।

স্কটল্যান্ড ও নামিবিয়া দুই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে এই প্রথম খেলছে। সুপার টুয়েলভে ‍দুই দলেরই এটি ছিল প্রথম ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার টুয়েলভ মিলে এটি নামিবিয়ার টানা তৃতীয় জয়।

বাছাই পর্বে স্কটল্যান্ড ও নামিবিয়া- দুই দলই চমক দিয়েছে। স্কটল্যান্ড ‘বি’ গ্রুপের তিন ম্যাচের সবগুলো জিতে সেরা হয়ে মূল পর্বে উঠে। আর নামিবিয়া বাছাই পর্ব থেকে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে বিদায় করে শ্রীলঙ্কার সঙ্গে সুপার টুয়েলভে উঠে আসে।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে নামিবিয়া। তবে জেজে স্মিথের ২৩ বলে অপরাজিত ৩২ রানে জয় তুলে নেয় দলটি। এ ছাড়া ক্রেগ উইলিয়ামস ২৩ ও ডেভিড ওয়াইজ ১৬ রান করেন। স্কটল্যান্ডের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন মিচেল লিস্ক।

এর আগে লিস্কের ২৭ বলে ৪৪ রানে ভর করে ৮ উইকেটে ১০৯ রানের পুঁজি গড়ে স্কটল্যান্ড। এ ছাড়া ক্রিস গ্রেভস ২৫ ও ম্যাথিউ ক্রস ১৯ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

স্কটল্যান্ড ইনিংসের প্রথম ওভারে তিন উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েন নামিবিয়ার বাঁহাতি পেসার রুবেল ট্রাম্পেলমান। ফেরান- জর্জ মুনসি, কালাম ম্যাকলেয়ড ও রিচি বেরিংটনকে।

বলতে গেলে ম্যাচের প্রথম ওভারেই নামিবিয়া ব্যাকফুটে ঠেলে দেল প্রতিপক্ষকে। ২ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি স্কটিশরা। ম্যাচের সেরা হন ট্রাম্পেলমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার স্কটল্যান্ডকেও হারাল নামিবিয়া

প্রকাশিত সময় : ০৯:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১