রোসটন চেজ দিয়েছিলেন ফিরতি ক্যাচ। তবে সহজ সুযোগটা হাতছাড়া করেছেন মেহেদী। দ্বিতীয় সাফল্য পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেহেদীকে। পরের বলেই তুলে মারতে গিয়ে লং-অফে সৌম্য সরকারের হাতে ধরা পড়েছেন শিমরন হেটমায়ার, ৭ বলে ৯ রান করে।
মেহেদীকে সরিয়ে মোস্তাফিজকে এনেছিলেন মাহমুদউল্লাহ। মোস্তাফিজ ফিরিয়েছেন লুইসকে। এবার মোস্তাফিজকে সরিয়ে মেহেদীকে আনলেন, মেহেদী ফেরালেন গেইলকে। ভেতরের দিকে ঢোকা বলে ব্যাট চালিয়ে সংযোগটা ঠিকঠাক করতে পারেননি গেইল, হয়েছেন বোল্ড। গেইল করেছেন ১০ বলে ৪ রান। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেট হারিয়েছে ১৮ রানে। টি-টোয়েন্টিতে এ নিয়ে চতুর্থবার মেহেদীর বলে আউট হলেন গেইল।
সুপার টুয়েলভপর্বে কঠিন এক পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে কোণঠাসা অবস্থায়। যে দল হারবে, তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। শারজায় গ্রুপ ওয়ানের এই বাঁচা-মরার লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে, বল হাতে মেহেদী হাসানকে প্রথম ওভার বল করে ৬ বলে ৪ রান দেয়। দ্বিতীয় ওভারে তাসকিনের শেষ বলে ৪ মারেন লুইস। তৃতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে রান আউটের সুযোগ থাকলেও তা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ।
সুপার টুয়েলভপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের কাছে। ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা। প্রথম ম্যাচে ইংল্যান্ড আর পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শঙ্কায় বিশ্বচ্যাম্পিয়নরা।
মুখোমুখি দেখায় ক্যারিবিয়ানদের চেয়ে কিন্তু খুব পিছিয়ে নেই টাইগাররা। ১২ ম্যাচে উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় ৫টিতে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















