মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে পরিকল্পনা নেই: নুসরাত ফারিয়া

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। নজরে আসেন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে। কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রে। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বড়পর্দায় আগমন নুসরাত ফারিয়ার।ক্যারিয়ারে একাধিকবার বিয়ের গুঞ্জন উঠেছিল নুসরাত ফারিয়াকে নিয়ে। কিন্তু ধোপে টেকেনি একটিও। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২০ সালে নিজেই বাগদানের খবর জানিয়েছিলেন এ অভিনেত্রী। গত বছর ৮ জুন বাগদানের ছবি শেয়ার করেছিলেন নিজের ফেসবুকে।

ফারিয়ার হবু বর রনি রিয়াদ রশিদ একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কর্মরত। ৭ বছর প্রেমের পর আংটিবদলের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। করোনার সময়ে হুট করেই বাগদান সেরেছেন নুসরাত ফারিয়া। কথা ছিল করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ অভিনেত্রী। কিন্তু বাগদানের প্রায় দেড় বছর পর হলেও এখনো বিয়ে করেননি তারা। কিন্তু কেন? জানতে চাইলে ফারিয়া জানান, বিয়ে নিয়ে এখন তার কোনো পরিকল্পনা নেই।

শুক্রবার (২৯ অক্টোবর) এক অনুষ্ঠানে সাংবাদিকদের ফারিয়া বলেন, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার! বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। মহামারির জন্য দুই বছরের মতো পিছিয়ে গেছি। মহামারি কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে। তাই আপাতত বিয়ে করছি না।’

নুসরাত ফারিয়া বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। হাতে আছে বেশ কয়েকটি স্ক্রিপ্ট। ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমা নিয়েই ব্যস্ত আছেন তিনি। এর মধ্যে নিজের তৃতীয় গান করেছেন নুসরাত ফারিয়া।

এসভিএফ মিউজিকের ব্যানারে আসছে গানটি। এবারের গানের শিরোনাম ‘হাবিবি’। গানের লুকও এরই মধ্যে প্রকাশ করেছেন এ নায়িকা। এর আগে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালে প্রকাশ হয়েছিল গানটি। এরপর ২০২০ সালে প্রকাশ হয় নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান। শিরোনাম ‘আমি চাই থাকতে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ে নিয়ে পরিকল্পনা নেই: নুসরাত ফারিয়া

প্রকাশিত সময় : ০৯:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১