বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে কৃষকদের মাঝে ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

মৌলভীবাজারে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
রোববার ৩১ অক্টোবর দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ কৃষকদের মধ্যে সরকারের ভর্তুকির কৃষি যন্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যন মোঃ কামাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান, সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত।
কৃষি বিভাগ জানায়, ২০২১-২২ অর্থবছরের সমন্নিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে জেলায় বরাদ্দ আসে ১৫ টি কম্বাইন হারভেস্টার, ৩টি রাইস ট্রান্সপ্লান্টার, ১৯ টি রিপার, ১৫টি ধান মারাই যন্ত্র ও ১টি ভুট্রা মারাই যন্ত্র।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে কৃষকদের মাঝে ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

প্রকাশিত সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১