সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে ও বিশ্বে ২৬তম অবস্থানে রয়েছে। এই অবস্থান ধরে রাখতে স্বাস্থ্যবিধি মানার ও মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার (১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভবে দেওয়া টিকায় ভালো ফল পাওয়া গেছে। ঢাকার ৮টি স্কুলে টিকা কার্যক্রম শুরু করেছি আমরা। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৫ হাজার করে ৮টি কেন্দ্রে ৪০ হাজার টিকা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা দেওয়া হচ্ছে। ১৪ নভেম্বর পরীক্ষার আগে সব শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে চলবে। ১২ বছরের নিচে এখনই কাউকে টিকা দেওয়া হবে না। তবে ড্রপআউট হোক আর যেই হোক, সবার টিকা প্রয়োজন। সে ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের ৮২ লাখ ফাইজার টিকা আছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৭ বছরের জন্য মোট টিকা লাগবে ৩ কোটি। নিশ্চিত আছে ২ কোটি। ইতোমধ্যে প্রায় পৌনে ৬ কোটি টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৩ কোটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৩:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১