বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেজায় চটেছেন ক্রিকেটার লিটনের স্ত্রী দেবশ্রী

দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফর্মে নেই এই ওপেনার। তাই তাকে দলে রাখা নিয়ে ক’দিন ধরেই চলছিল সমালোচনা।

শুক্রবার (২৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচের আগে দেশের কয়েকটি অনলাইন বিজনেস প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে লিটনের রান সংখ্যার ওপর পণ্যের দামে ডিসকাউন্ট ঘোষণা দেয়।

যা নিঃসন্দেহে ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে।

এই ঘটনায় চটেছেন লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। নিজের ফেসবুক পোস্টে তিনি এর প্রতিবাদ জানিয়েছেন।

লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা ● সংগৃহীত

সঞ্চিতা লিখেছেন, ‘ব্যাপারটা হলো, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেটা আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যা শুধু নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সাথে হয়! মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না। কারণ আমরা এরই মধ্যে এটিতে অভ্যস্ত। কিন্তু যখন আমি দেখি যে, কিছু ব্যবসায়িক পেজ যারা তার (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে; তখন আমি ভাষা হারিয়ে ফেলি! একবার ভাবুন, মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কীভাবে হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক! ছি ছি কি লজ্জার ব্যাপার!’

বই বিক্রয়ের একটি পেজ ঘোষণা দেয়, ‘আজ লিটন দাস যত রান করবে প্রকাশনী থেকে তত পারসেন্ট ছাড়।’

শিক্ষাবিষয়ক একটি পেজ ঘোষণা দিয়েছে, ‘আজকে লিটন দাস যত রান করবে আমাদের প্রতিষ্ঠানের কোর্সে তত পার্সেন্ট ছাড় !’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বেজায় চটেছেন ক্রিকেটার লিটনের স্ত্রী দেবশ্রী

প্রকাশিত সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১