দেশে গত ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ২৫৬ জন, যাতে শনাক্তের হার ১.৩১ শতাংশ। বুধবার (৩ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপপ্তর জানায়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫২৩ জনের। এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৬৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জন, যাতে মোট শনাক্তের হার ১৫.৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পাঁচজন পুরুষ ও দুজন নারী। এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ২৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























