বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুরুতেই লিটন-সৌম্য-মুশফিকের বিদায়

সুপার টুয়েলভে টানা চার ম্যাচে হারায় সেমিফইনালে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বৃহস্পতিবার দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘নিয়মরক্ষার’ ম্যাচটিতেও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারে বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। পরের ওভারে জশ হ্যাজলউডের বলে বোল্ড সৌম্য সরকার (৫)। তৃতীয় ওভার করতে আসা গ্লেন ম্যাক্সওয়েল এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুশফিকুর রহিমকে (১)।

টস হেরে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার মোহাম্মদ নাঈম (১২) ও অধিনায়ক মাহমুদউল্লাহ (০)।

বাংলাদেশ মাঠে নেমেছে এক পরিবর্তন নিয়ে। নাসুম আহমেদের পরিরর্তে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

অন্যদিক ‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে অস্ট্রেলিয়া। শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ টাইগারদের বিপক্ষে জিততেই হবে অজিদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

শুরুতেই লিটন-সৌম্য-মুশফিকের বিদায়

প্রকাশিত সময় : ০৫:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১