দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















