রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে দুর্বৃত্তের হামলায় একজন খুন

নগরীতে দুর্বৃত্তের হামলায় একজন খুন হয়েছে। আজ শনিবার রাত ৯টার দিকে মহানগরীর হাজির মোড়ের সিটি হাসপাতাল এলাকায় নিহতের বাসায় ঢুকে ছুরিকাঘাত করে খুন করা হয়।
নিহত যুবকের নাম পিয়ারুল ইসলাম পিরু (৩৫)। তার বাবার নাম মৃত কোরবান আলী। তার বাসা রাণীনগর এলাকাতে। তিনি ওয়ার্কার্স পার্টির ২৫ নম্বর ওয়ার্ডের কর্মি ছিলেন।
পিরুর পরিবারের বরাত দিয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন বলেন, সন্ধ্যায় তার এলাকার কিছু যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এরপর পিরু বাড়িতে চলে আসে। রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে পিরুর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে পিরুর মৃত্যু হয়।
ওসি বলেন, এঘটনার পর শিমুল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পিরুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে।
এই ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি। ওসি বলেন, খুনের প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে। জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নগরীতে দুর্বৃত্তের হামলায় একজন খুন

প্রকাশিত সময় : ১১:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১