শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে নারীকে দেওয়া হলো একসাথে করোনার দুই ডোজ টিকা

রাজশাহীতে এক নারীকে একসাথে করোনা ভাইরাসের দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। আর এমন ঘটনা ঘটেছে রাজশাহীর দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত মঙ্গলবার (২ নভেম্বর) বেলা এগারোটার দিকে ওই নারীর শরীরে একসাথে দুই ডোজ টিকা পুশ করা হয়। ওই নারীর নাম নুর জাহান বেগম(৫০) । তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের আছের আলীর স্ত্রী।

জানা যায়, এক মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার প্রথম ডোজ টিকা নেন নুরজাহান বেগম। এরপর গত মঙ্গলবার সকালে টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে আসেন তিনি। কিন্তু অদক্ষ কর্মীরা টিকার কাগজ না দেখে পর পর একসাথে দুই টিকা পুশ করেন তার শরীরে। ভুক্তভোগী নুরজাহান বেগম বলেন, আমি গত এক মাস আগে প্রথম ডোজ টিকা নিই। এরপর গত মঙ্গলবার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য হাসপাতালে আসার পর প্রথমে আমাকে একটি টিকা দেওয়ার পর আমার টিকার কাগজ দেখা লেখার সময় বলে যে ওহো এটাতো আপনার দ্বিতীয় ডোজ ভুল হয়েছে আবার দিতে হবে এই বলে আমাকে আবার টিকা দেয়।

আমি যখন তাকে জিজ্ঞেসা করলাম আমাকে দুইটা টিকা দিলেন কেন? তিনি তখন কোন কথা না বলে আমাকে তরিঘরি করে হাসপাতাল থেকে বের করে দিলেন। তিনি আরো বলেন, বাড়ি আসার পর আমার টিকা দেওয়া হাতটি ফুলে যায় আর অসহ্য যন্ত্রণা সাথে মাথা ঘুরা এবং চোখে ঝাপসা দেখতে শুরু করলাম। এরপর আমার ছেলে এক চিকিৎসকের পরামর্শে আমাকে ঔষধ খাওয়ানোর পর হাতের ফুলা কমে গেলেও এখনো শরীর অনেক দূর্বল আর চোখে ঝাপসা দেখছি।

তবে এ বিষয়ে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদানকারী কর্মকর্তা নাসরীন আক্তার বলেন, একসাথে দুই টিকা দেওয়ার মত এত বড় ভূল কাজ আমার কর্মীরা কোন ভাবেই করতে পারেনা আর এমন ভূল হওয়ার সম্ভবনাও নেই। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সিভিল সার্জন কর্মকর্তা ডা: মো: কাইয়ুম তালুকদার জানান, এ বিষয়ে আমি অবগত রয়েছি। সব সময় ওই নারীর খোঁজ খবর নিয়ে গুরুত্বসহকারে চিকিৎসা দিতে পরামর্শ প্রদান করা হয়েছে চিকিৎসকদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে নারীকে দেওয়া হলো একসাথে করোনার দুই ডোজ টিকা

প্রকাশিত সময় : ০২:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১