মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরো ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মারা গেছেন। গতকাল এই রোগে ৪ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ১১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৬ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২১৫ জন। গতকাল ১৫ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৭৮ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৯৮ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৯ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৩ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ২ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২০৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরো ৬ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১