বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন থেকে প্যারিসের পথে প্রধানমন্ত্রী

গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ফ্লাইটটি আজ বেলা ১১টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানিয়েছেন, লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাকে বিদায় জানাতে আসা প্রবাসীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
বাসস্থান থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী প্রবাসীদের জানান, মহামারি করোনা কেটে গেলে তিনি তাদের সঙ্গে আবার দেখা করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে তার দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লন্ডন থেকে প্যারিসের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১