রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউপিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে ইউপির বুড়িরহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলিবিদ্ধ দুজনের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে।

নিহতরা হলেন-উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে কয়েকজন রাখাল ভারতে অভ্যন্তরে গিয়ে গরু আনতে যান। শুক্রবার ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত সময় : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১