মৌলভীবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক বঙ্গবন্ধু অনূর্ধ্ব ২০ কাবাডি প্রতিযোগীতায় কনকপুর ইউনিয়নকে হারিয়ে শিরোপা জিতেছে মনুমুখ ইউনিয়ন কাবাডি দল। বঙ্গবন্ধু অনূর্ধ্ব ২০ কাবাডি প্রতিযোগিতায় মোট পাঁচটি ইউনিয়নের কাবাডি দল অংশগ্রহণ করে। এতে অসামান্য ও নান্দনিক কাবাডি খেলা উপহার দিয়ে টুর্নামেন্ট জিতে নেয় মনুমুখ ইউনিয়ন কাবাডি দল।বৃহস্পতিবার পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১০ নভেম্বর বুধবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান,কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউর রহমান চৌধুরী রেজা, মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেফুল, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান,ইউপি সদস্য মোঃ সুবেদ আলম, ইউপি সদস্য শাহ ইমরান সাজু প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























