পরিচ্ছন্ন রাজনীতি, যুবলীগের প্রতিশ্রুতি” এই শ্লোগানে মৌলভীবাজার আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর আসনের সাংসদ মোঃ নেছার আহমদ, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সহ-সভাপতি সুজিত দাশ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী এডঃ নিক্সন গৌছ উদ্দিন প্রমুখ।
পরবর্তী একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























