রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার) আব্দুর রউফ মাস্টারকে হত্যা করা হয়েছে।

শুক্রবার ( ১২ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের অদূরে গোবিন্দপুর গ্রামের ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রউফ মাস্টার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, রাতে লক্ষ্মীপুর বাজার থেকে এক বন্ধুর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুর রউফ। পথে একটি ব্রিজের নির্মাণকাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হচ্ছিলেন তিনি। এ সময় আব্দুর রউফের ওপর হামলা করেন মাগুরের কুটি গ্রামের হায়দার আলীর ছেলে ও খাদ্য বিভাগের পিয়ন আরিফ। তিনি ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রউফের মাথায় এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যান। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রউফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আরিফের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

প্রকাশিত সময় : ১০:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১