সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়লাভের পর দুধ দিয়ে গোসল করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়, যা চাঞ্চল্যের সৃষ্টি করেছে গোটা দেশে। আলমগীর আলম নামে ওই নব নির্বাচিত চেয়ারম্যান ফেসবুকে লিখেছেন, মা ও চাচি চেয়েছিলেন নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। তারা তাদের কথা রেখেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনে বিজয়ের সংবাদ পেয়ে তারা দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন। পরবর্তীতে দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়। কিন্তু দুধ দিয়ে গোসলের ভিডিওটি ইতোমধ্যে ডিলিট করে দিয়েছেন আলমগীর আলম। অন্য আর একটি পোস্টে তিনি জানান, প্রিয় বন্ধুগন আমার আপলোডকৃত দুধ দিয়ে গোসলের ভিডিও নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন এবং আমি অনুধাবন করতে পেরেছি এই ব্যাপারটিকে অনেকেই ইতিবাচকভাবে নিতে পারেননি। যেহেতু আনন্দঘন মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে ভালোমন্দ বিচার না করেই নিজের অসাবধানতায় এহেন কাজ করেই ফেলেছি তাই এরপক্ষে আর কোন যুক্তি উপস্থাপন না করেই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইতোমধ্যে আমি ভিডিওটি মুছে ফেলেছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচনে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

প্রকাশিত সময় : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১