রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারী শৌচাগারে ভিডিও ধারণ, ৯৯৯-এ ফোনে যুবক আটক

নারী শৌচাগারে ভিডিও ধারণের অভিযোগে কক্সবাজার জেলার চকরিয়ায় রুহুল আমিন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়।জানা গেছে, আটক রুহুল চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চকরিয়ায় একটি জুতার শোরুম থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান- তিনি ও তার স্ত্রী জুতা কিনতে গিয়েছিলেন। তার স্ত্রী জরুরি প্রয়োজনে শোরুমের শৌচাগারে গেলে সেখানকার এক কর্মচারী কৌশলে ওয়াশ রুমের ভেতরে একটি মোবাইল ফোনে ভিডিও অন করে রেখে আসেন। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ভিডিও ধারণকারী শোরুমের কর্মচারীকে তার মোবাইল ফোনসহ আটকে রাখেন।

আনোয়ার সাত্তার আরও জানান, পরে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনাস্থল থেকে শোরুমের কর্মচারী রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। অভিযুক্ত যুবককে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারী শৌচাগারে ভিডিও ধারণ, ৯৯৯-এ ফোনে যুবক আটক

প্রকাশিত সময় : ১০:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১