শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাজের জন্য বের হয়ে লাশ হলেন কলেজ ছাত্র আসাদুল

ফুডপান্ডায় কাজের কথা বলে বাড়ি থেকে বের হোন রাজশাহী কলেজের ছাত্র আসাদুল। কাজে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা যান।

শুক্রবার বিকেল তিনটার দিকে রাবির চারুকলা সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন

দুর্ঘটনায় নিহত আসাদুল রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহীর পবা উপজেলার মুশরইল গ্রামের মুকুলের ছেলে। পড়াশোনার পাশাপাশি ফুডপান্ডায় চাকরি করত আসাদুল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২ টার দিকে ফুডপান্ডায় কাজের কথা বলে বাড়ি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সংলগ্ন এলাকায় আসে আসাদুল। বিকাল ৩টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন জানান, লাশ উদ্ধার করে রাজশাহী রেলওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো ব্যক্তি জড়িত আছে কিনা অথবা এটি আত্মাহত্যার ঘটনা কিনা, সেটা তদন্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাজের জন্য বের হয়ে লাশ হলেন কলেজ ছাত্র আসাদুল

প্রকাশিত সময় : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১