রাজশাহীতে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ‘অস্ত্র ও ধারালো চাকু দিয়ে হত্যার’ হুমকিদাতা মো. সোহাগ রেজা(৩২)কে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার(১৯ নভেম্বর) বিকেল ৫ টায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ রেজা রাজশাহীর রাজপাড়া থানাধীন হড়গ্রাম কোর্ট বাজার এলাকার মো. ফারুকের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার(১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিন টায় সোহাগ রেজা নামে এ ব্যক্তি একটি ফেসবুকস আইডির মাধ্যমে অস্ত্র প্রদর্শনসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের হত্যার হুমকি প্রদান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ১নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ রজব আলীর ছোট ভাই নাহিদ আক্তার নাহান এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর কাশিয়াডাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকেল ৫ টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো. তাজউদ্দিন আহম্মেদ ও তার টিম এবং সাইবার ক্রাইম ইউনিটের এএসআই মো. সাইফুল ইসলামের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সোহাগ রেজাকে গ্রেফতার করেন। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ফেসবুকে অস্ত্র দিয়ে হত্যার হুমকি; আসামী গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১১:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- ২১২
Tag :
সর্বাধিক পঠিত


























