রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেট খেলা নিয়ে ছুরিকাঘাত, শিক্ষার্থীসহ আহত চার

ঢাকার দোহারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. রাজু (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার লটাখোলা আজহার আলী মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহত রাজু উপজেলা নূরপুর গ্রামের শেখ জহির উদ্দিনের ছেলে। তিনি এ বছর জয়পাড়া কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।

এ ছাড়া রাজুর বন্ধু রাধানগর গ্রামের আবদুল খালেকের ছেলে নয়ন (২০), মাহমুদপুর গ্রামের ফিরোজ মাহমুদের ছেলে কাওছার (১৮), জয়পাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে রফিক (১৯) আহত হন।

রাজু জানান, ক্রিকেট খেলা নিয়ে সোমবার বিকালে শাকিল, বাবুসহ বেশ কয়েকজনের সাথে আমাদের কথা কাটা হয়। পরে ওরা মিমাংসার কথা বলে ডেকে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে কাওছার জানান, মীমাংসা হবে বলে বন্ধুরা ফোন দিলে আমি স্কুলের মাঠে যাই। গিয়ে দেখি, একজনের মাথাফাটা আর অন্যরা মাঠে পড়ে আছে। পরে ঘটনাস্থল থেকে বন্ধু নয়নকে নিয়ে হাসপাতালে আসলে হামলাকারীরা সেখানে আমাদের হামলা করে এবং হাতুরী দিয়ে আঘাত করে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আনিসুর রহমান বলেন, আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে হয়েছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্রিকেট খেলা নিয়ে ছুরিকাঘাত, শিক্ষার্থীসহ আহত চার

প্রকাশিত সময় : ১১:০০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১