রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার সব ওয়ার্ডে চলছে টিকাদান

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডে মঙ্গলবার (২৩ নভেম্বর) থেকে তিন দিন করোনার টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সোমবার রাতে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিশেষ এ কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিও টিকা নিতে পারবেন। ওয়ার্ডভিত্তিক এ টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার দু’মাস পর একই কেন্দ্র থেকে নেওয়া যাবে দ্বিতীয় ডোজ।

গত ১৬ থেকে ১৯ নভেম্বর ঢাকার কড়াইল বস্তি এলাকায় টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল। তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির নিম্ন আয়ের এলাকাগুলোয় টিকা দেওয়া হবে। মঙ্গলবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের সব ওয়ার্ডের যেখানে নিম্ন আয়ের মানুষ বাস করেন, সেখানে ওয়ার্ডভিত্তিক একটি করে কেন্দ্র স্থাপন করে জনগণকে টিকা দেওয়া হবে, জানান শামসুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকার সব ওয়ার্ডে চলছে টিকাদান

প্রকাশিত সময় : ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১