শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেকে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধা মারা গেছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন বৃদ্ধা মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩২ জন। বর্তমানে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের তিনজন, নওগাঁর পাঁচজন, পাবনার পাঁচজন, সিরাজগঞ্জের একজন এবং মেহেরপুরের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ছয়জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী।

এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৪৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে চারটি নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার একজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে জেলার করোনা শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেকে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১