বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা ছাড়াই দেখা যাবে পরীমনির ‘স্ফুলিঙ্গ’

চিত্রনায়িকা পরীমনি অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ দেখা যাবে টাকা ছাড়াই। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।

আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি এক্সক্লুসিভলি প্রিমিয়ার করতে যাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। টফি ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে পুরো সিনেমাটি দেখতে পারবেন।

বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন তৌকির আহমেদ।

ছবিটির প্রধান চরিত্রগুলোতে আছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।

অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লেস্টোর, অ্যাপ স্টোর অথবা (https://toffeelive.com) ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন টফি অ্যাপটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাকা ছাড়াই দেখা যাবে পরীমনির ‘স্ফুলিঙ্গ’

প্রকাশিত সময় : ১১:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১