বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের সভাপতি মণ্ডলির চিঠি পেলেন রাসিক মেয়র লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য মনোনয়ন করে চিঠি পাঠানো হয়েছে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরীত এক চিঠি তার কাছে পৌছায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরীত এ চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ইং তারিখে অনুষ্ঠিত ২১ তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সভাপতি মন্ডলির সদস্য পদে মনোনয়ন দেন।

এদিকে এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য মনোনিত হওয়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির পদ শূণ্য হয়। তার এই পদে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ.লীগের সভাপতি মণ্ডলির চিঠি পেলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত সময় : ০৪:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১