বঙ্গবন্ধুর ম্যুরাল করলে পাপ হবে-এমন মন্তব্যকারী মেয়র আব্বাস স্বীকার করলেন এ নিয়ে কথা বলেছেন একটি বৈঠকে। শুক্রবার বিকেল ৪ টা ৩৭ মিনিটে তিনি তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ কথা স্বীকার করেন।
এ সময় তিনি বলেন, কাটাখালি মাদ্রাসার বড় হুজুরের আপত্তি কারণে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালি পৌরসভা গেট নির্মাণস্থলে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ থেকে সরে আসেন। তবে বঙ্গবন্ধুর ম্যুরাল সেখানে নির্মাণ করা কথা তিনি আগেই ফেসবুকে প্রচার করেছিলেন।
মেয়ের আব্বাস বলেন আমি একজন মুসলমান একজন আল্লাহওয়ালা লোকের কথা শুনে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে এসেছি এটা আমার যদি ভুল হয়ে থাকে, তবে এর জন্য আমাকে নানা ধরনের শাস্তি দেয়া হচ্ছে। যে শাস্তি আমি সহ্য করতে পারছি না।
মেয়র আব্বাস আরো বলেন, এ ঘটনার পর থেকে আমার পরিবারকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ছোট একটি ভুলের কারণে আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন করা হচ্ছে তা আমি আগামীতে এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরবো ফেসবুক লাইভে।

নিজস্ব প্রতিবেদক: 

























