শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকের প্রতারণায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যাচেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতারক প্রেমিকের বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়ে বিচার না পাওয়ায় এক এইচএসসি পরীক্ষার্থী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে।
রোববার বিকালে তিনি কীটনাশক পানে আত্মহননের চেষ্টা করেন। পরে ওই দিন সন্ধ্যায় স্বজনরা তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের মনিরুল ইসলামের ছেলে আল আমিনের সঙ্গে প্রায় এক বছর আগে থেকে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে সে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি বিয়ের জন্য বললে সে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেয়। এতে সে হতাশ হয়ে কীটনাশক পান করে।
এ ব্যাপারে অভিযুক্ত আল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে এ ঘটনায় প্রায় এক মাস আগে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ করা হলেও পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করেনি বলে অভিযোগ করে তার পরিবার।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেমিকের প্রতারণায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যাচেষ্টা

প্রকাশিত সময় : ১০:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১