দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হযেছে ২৬১ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাসংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৮৬ জনের।
গত একদিনে আরও ৩১৩ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 


















