সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পিআরআইপি ট্রাস্টের  উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ‌ অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার শ্যামরার বাজারে পিআরআইপি ট্রাস্ট এর উদ্যোগে ও শ্যামরার বাজার স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীদের মাঝে মেধা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হলো  বিতর্ক প্রতিযোগিতা ।
২৯ নভেম্বর (সোমবার) সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাঠাগার কক্ষে উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । পিআরআইপি ট্রাস্ট এর উদ্যোগে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, শ্যামরার বাজার স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ও সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ এবং পিআরআইপি ট্রাস্ট এর সোহেল আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ । এছাড়া উপস্থিত ছিলেন, সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ  ।  বিদ্যালয় ছাত্র/ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় তথ্য বিশ্লেষণ  ও বিচারকার্য পরিচালনা করেন জাকারিয়া আহমদ, মামুন আহমদ ও নাহিন । বিতর্ক ও আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
উল্লেখ্য,এ ধরনের আয়োজন যেমন ছাত্র/ছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে তেমনি মেধা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে পিআরআইপি ট্রাস্টের  উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ‌ অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১