মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্ধুরখান ইউনিয়নের পূর্ব বেলতলী গ্রামের জনৈক আলমগীর মিয়ার বাড়ি থেকে মোঃ ফারুক মিয়া ওরফে ফারুক হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে ৩৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ।
গ্রেফতারকৃত ফারুক মিয়া শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের মৃত মোঃ আব্দুর রহমানের ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, ৩৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























