সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বৃহস্পতিবার যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এ রাজকীয় বিয়ের আসর।
বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ক্যাটরিনা-ভিকি তাতে হতবাক সবাই। কিন্তু এতো গোপনীয়তার মাঝেও ছবি শিকারিদের নজর এড়াল না বর-কনে। দূর থেকে জুম করেই বর-কনের বেশে লেন্সবন্দি হলেন ভিকি-ক্যাটরিনা।
দূর থেকে জুম করেই বর-কনের বেশে লেন্সবন্দি হলেন ভিকি-ক্যাটরিনা। ছবি: সংগৃহীত
বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন দুজনে। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা।
গত দুদিনে অনুষ্ঠিত হয়েছে মেহেদি ও সঙ্গীত। ভিকির নামে লাখ টাকার মেহেদি পরেন ক্যাট। বিয়ের মেনুতে নানা রকমের ফল, স্যালাড থেকে শুরু করে স্থানীয় রাজস্থানি খাবার, ভারতীয় নানা ধরনের খাবার ও কন্টিনেন্টাল ডিশ রয়েছে।
জানা গেছে, বিয়ের ৭৫ শতাংশ অর্থাৎ সিংহভাগ খরচ করছেন বিয়ের কনে ক্যাটরিনা নিজেই। নিরাপত্তারক্ষীদের বেতন এবং অতিথিদের যাতায়াতসহ আরও কিছু খাতে টাকা দিচ্ছেন কনে। বাকি ২৫ শতাংশ খরচের ভার ভিকির কাঁধে।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 
























