রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মালোপাড়াফাঁড়ি ইনচার্জের লিঙ্গ কর্তন করলো তার স্ত্রী

রাজশাহী মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্চ এসআই ইফতেখার আল-আমিনের লিঙ্গ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এসআই ইফতেখার আল-আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরী বিভাগ থেকে প্রথমে তাকে ২নং ওয়ার্ডে দেওয়া হয়েছিল। সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়।

এসআই ইফতেখার আল-আমিন নগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এসআই ইফতেখার আল আমিনের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। পরে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, ধারালো কিছু দিয়ে এই পুলিশ কর্মকর্তার বিশেষ অঙ্গ দুই ভাগ করে দেওয়া হয়েছে। এ কারণে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলেও জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মালোপাড়াফাঁড়ি ইনচার্জের লিঙ্গ কর্তন করলো তার স্ত্রী

প্রকাশিত সময় : ০৮:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১