মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের মানুষ।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর চত্বরে বাংলাদেশ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে ডা: অর্ণা জামান বলেন, বিজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙ্গালি জাতিকে মেধাশূণ্য করার লক্ষ্যে দেশ বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশ যেন কোনো দিনই মাথা তুলে দাঁড়াতে না পারে। এজন্য এই হত্যাকাণ্ড চালায়।

নিজস্ব প্রতিবেদক: 

























